ইসলামী ব্যাংকে টাকা রাখা
প্রশ্ন
বর্তমানে বাংলাদেশে প্রচলিত ইসলামী ব্যাংক টাকা জমা রেখে তা থেকে মুনাফা গ্রহণ করা বৈধ হবে কি-না? জনৈক ব্যক্তির নিকট শুনতে পেলাম যে, শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক ইসলামী ব্যাংক এর শরী‘আহ বোর্ডের প্রসিডেন্ট। এ বিষয়টি কতটুকু সত্য?
উত্তর
শরী‘আত মুতাবিক লেন-দেনের নামে যেসব ব্যাংক আমাদের দেশে কাজ করে যাচ্ছে, সেগুলো অধিকাংশই সুদের সাথে জড়িত। তবে কোন ব্যাংক সুদী কারবারের সাথে কিছুটা কম জড়িত। আর কোন ব্যাংক কিছুটা বেশী জড়িত। আর কোন কোনটা সম্পূর্ণ সুদভিত্তিক। সম্পূর্ণ সুদমুক্ত কোন ব্যাংক বাংলাদেশে আছে বলে আমাদের জানা নেই। মুযারাবা, মুরাবাহ ইত্যাদি যে সমস্ত লেন-দেন শরী‘আতে বৈধ, তার প্রত্যেকটির বৈধতার জন্য বেশ কতগুলো শর্ত আছে। ইসলামের নামে যারা ব্যাংক পরিচালনা করছেন, তারা সকল ক্ষেত্রে সব শর্তগুলো রক্ষা করেছেন না। যদিও তারা প্রচার পত্রে সহীহ মাসআলা প্রচার করেছেন। সুতরাং, তাদের অর্জিত মুনাফাকে পূর্ণ হালাল বলা যায় না। এ সব ব্যাংকের কারণে অনেক লোক অনিচ্ছাকৃতভাবে সুদের সাথে জড়িত হচ্ছে।
আর ইসলামী ব্যাংক-এর সাথে শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক সাহেবের সংশ্লিষ্টতার বিষয়টি সঠিক নয়।