নিজ অফিসে ফেলে যাওয়া জিনিসের হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬কুরবানী ও আক্বিকা, লেনদেন কামাই রোজগার, বিবিধ

প্রশ্ন

এক ব্যক্তি আমার অফিসকক্ষে একটা ছাতা রেখে গেছে। প্রায় ২ মাস অতিবাহিত হলো, তবুও উক্ত ছাতার মালিক পাওয়া যাচ্ছে না, উক্ত ছাতা এখন কি করা উচিত?

উত্তর

আপনার অফিসে সাধারণতঃ যারা আসা-যাওয়া করে তাদের নিকট খোঁজ খবর নিবেন। কেউ দাবী করলে, প্রমাণ জিজ্ঞাসা করে নিবেন। উপযুক্ত মালিক পেলে দিয়ে দিবেন। যদি আসল মালিককে না পাওয়া যায়, তখন মালিকের নামে সাওয়াব পৌছানোর নিয়্যতে কোন গরীবকে দান করে দিবেন। [হিদায়া ২:৬১৪]

قال فان كانت اقل من عشرة دراهم عرفها اياما وان كانت عشرة فصاعدا

عرفها حولا - هداية - ٦١٤/٢