মাসাইল
১০০%
পুরুষাঙ্গ দিয়ে তরল পদার্থ বের হলে তার হুকুম
প্রশ্ন
উত্তেজনার সহিত পুরুষাঙ্গ হতে যদি লালা জাতীয় কিছু বের হয়ে যায়, তাহলে গোসল করা ফরজ হবে কি-না? তা কাপরে লাগলে তা নাপাক হবে কি-না।
উত্তর
উত্তেজনার সময় প্রাথমিক পর্যায়ে পুরুষাঙ্গ হতে লালা জাতীয় যা বের হয়, শরী‘আতের পরিভাষায় উহাকে মযী বলে। আর মযী বের হওয়ার দরুন গোসল ফরজ হয় না, বরং উযু করতে হয় এবং শরীরের ও কাপরের যে অংশে লাগবে ঐ অংশ পাক করা জরুরী। [প্রমাণঃ মেশকাত শরীফ, ১:৪০]