মাসাইল
১০০%
বালেগ ছেলে-মেয়েকে বিবাহ করানো
প্রশ্ন
ছেলে বালেগ হলে বাবা-মায়ের উপর বিয়ে করানো জরুরী কি-না?
উত্তর
হ্যাঁ ছেলে-মেয়ে বালিগ হওয়ার পর শরী‘আত সম্মত কোন বাঁধা না থাকলে এবং উপযুক্ত সম্বন্ধ পাওয়া গেলে যথাসম্ভব তাড়াতাড়ি তাদের বিবাহের ব্যবস্থা করা পিতা-মাতা ও অভিভাবকদের দায়িত্ব। অন্যথায় ছেলে-মেয়ে কোন খারাপ কাজে লিপ্ত হলে পিতা বা অভিভাবকও গুনাহের ভাগী হবে! হাদীস শরীফে এ ব্যাপারে বিশেষ তাকীদ ও সতর্কবাণী এসেছে।
[প্রমাণঃ মিশকাত শরীফ, ২৬১, ২৭১ #সূরা নূর, ৩২ #ফাতওয়া দারুল উলূম৭:৪৬ #ইসলামী শাদী- ৪৪]