বিনা উযরে মসজিদে না যেয়ে ঘরে নামায পড়া

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

যদি কোন ব্যক্তি বিনা উযরে মসজিদের জামা’আতে শরীক না হয় এবং একাকীই নিজ বাড়ীতে নামায পড়ে, তাহলে তার নামায হবে কি-না এবং তাকে ফাসিক বলা যাবে কি-না?

উত্তর

হানাফী মাযহাবে জামা’আতের সাথে নামায পড়া ওয়াজিব। সুতরাং বিনা উযরে জামা’আতে শরীক না হওয়া গুণাহ্। আর জামা’আত ছাড়াকে অভ্যাসে পরিণত করা ফাসেকী। সুতরাং যে বিনা উযরে জামা’আত ছেড়ে দেয়াকে অভ্যাসে পরিণত করেছে তাকে শরীয়তের দৃষ্টিতে ফাসিক বলা যাবে। [প্রমাণঃ হিদায়া, ১:১২১, # আলমগীরী, ১:৮২ # ইমদাদুল আহকাম, ১:৪৩২]

বিনা উযরে মসজিদে না যেয়ে ঘরে নামায পড়া | ইসলামী যিন্দেগী