মাসাইল
১০০%
সামনে খালি রেখে পিছনে কাতার করা
প্রশ্ন
কাতারে একা একা দাঁড়ানোতে কোন ক্ষতি আছে কি-না?
উত্তর
সামনের কাতারে দাঁড়ানোর মত খালি জায়গা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরুহ। যারা সামনের কাতার পুরা না করে পিছনের কাতারে দাঁড়ায়, তাদের নামায মাকরূহে তাহরীমী হবে। যদি কোন আগন্তুক মুসল্লী এরূপ কাতার দেখে, তাহলে তার উচিত- পিছনের কাতার ভেদ করে সামনের খালি জায়গা পূর্ণ করা। আর যদি সামনের কাতারে খালি জায়গা না থাকে, তাহলে সে মাসআলা জানে এমন কোন ব্যক্তিকে সামনের কাতার থেকে টেনে আনবে। এমন লোক যদি না পাওয়া যায়, তাহলে একাই এক কাতারে দাঁড়াবে, যাতে কোন ধরনের ফিতনা না হয়। [প্রমাণঃ ফাতাওয়া মাহমূদিয়া, ২:২৪২ # ফাতাওয়া দারুল উলূম ৩:৩৩৫, ৩৪৫ # ফাতওয়া আলমগীরী, ১:৮৮]