রোজা অবস্থায় রক্ত বেরিয়ে গেলে

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৫রোযা ও ইতিকাফ, উযূ গোসল ইস্তেন্জা তায়াম্মুম ও মাসাহ

প্রশ্ন

রোজা অবস্থায় পায়খানার সাথে তাজা রক্ত বেরিয়ে গেলে রোজা ভঙ্গ হবে কি?

উত্তর

না, রোযা ভঙ্গ হবে না।

হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত,

 فقال إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.

শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয় (তবে বীর্যপাতের প্রসঙ্গটি ভিন্ন)।-সুনানে কুবরা, বায়হাকী ৪/২৬১, হাদীস নং-৫৬৭, আলমু’জামুল কাবীর, তাবারানীকৃত, হাদীস নং-৯২৩৭, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-৬৫৮]