মাসাইল
১০০%
স্ত্রীর অবস্থান স্থলে স্বামী মুকিম না মুসাফির
প্রশ্ন
এক ব্যক্তির স্ত্রী চাকরীর জন্য অথবা অন্য কোন কাজে দুরে কোন শহরে থাকে। তার স্বামী তার সাথে থাকে না। এখন স্বামী যদি সফর করে সেখানে যায় তাহলে সে মুকিম থাকবে না মুসাফির হবে?
উত্তর
স্বামী যদি ৭৮ কিঃ মিঃ সফর করে স্ত্রীর কাছে যায় এবং সেখানে ১৫ দিন অবস্থানের নিয়ত না হয় তাহলে সে মুসাফিরই থাকবে। মুকিম হবে না। কেননা স্বামী স্ত্রীর অধীন নয়। (ইমদাদুল আহকাম-১/৭৩৩)