মসজিদে মুর্দারের খালি খাট রাখা

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

মসজিদের বারান্দায় মুর্দারের খালি খাট রাখা জায়িয আছে কি না?

উত্তর

খাট যদি পবিত্র হয়, তবে তা মসজিদে রাখা জায়িয আছে। কিন্তু খাট রাখার দরুন যদি মসজিদে ময়লা আবর্জনা জমে যায় বা মুসল্লীদের চলাফেরাকরতে, নামায পড়তে অসুবিধা সৃষ্টি হয়, তাহলে মসজিদ ব্যতীত অন্য কোন সংরক্ষিত জায়গায় রাখবে। অথবা মসজিদের আড়ের উপর টাঙ্গিয়ে রাখতে পারে। [প্রমাণঃ খাইরুল ফাতাওয়া ২:৭৩৯]

মসজিদে মুর্দারের খালি খাট রাখা | ইসলামী যিন্দেগী