মাসাইল
১০০%
কবরস্থানে গরু ছাগল চরানো
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া) ৬ ফেব্রুয়ারি, ২০২৫ অপসংস্কৃতি ও বাতিল সম্প্রদায়,বিবিধ,গুনাহ শিরক কুফর ও বিদ‘আত
প্রশ্ন
অনেকে কবরস্থানে গরু ছাগল চরার জন্য ছেড়ে দেয়। ওগুলি সেখানে পেশাব-পায়খানা করে। এ ব্যাপারে শরী‘আত কি বলে?
উত্তর
গরু ছাগলকে চরার জন্য কবরস্থানে ছাড়া নিষেধ। কেননা এতে অনেক কবর পদদলিত হয়, নাপাক পেশাব পায়খানা সেখানে পড়ে যার কারণে মুর্দারের অসম্মান হয়। (রহীমিয়াহ-২-৩৯৮)