মসজিদের উন্নয়ন কাজে লিল্লাহ ফান্ড থেকে ঋণ গ্রহণ
প্রশ্ন
কল্যানপুর জামে মসজিদ ও জামি‘আ দ্বীনীয়া ইসলামীয়া একই কমপ্লেক্স এর আওতাধীন এবং একই কমিটি কর্তৃক পরিচালিত মসজিদ ও মাদরাসার ভিন্ন ভিন্ন ব্যাংক একাউন্টও রয়েছে। বর্তমানে মসজিদের উন্নয়ন কাজে ঋণ গ্রহণের প্রয়োজন। উল্লেখ্য যে, দান ফান্ড ও লিল্লাহ ফান্ড নামে মাদরাসায় দু’টি ফান্ড আছে এবং লিল্লাহ ফান্ড থেকে মসজিদের জন্য ঋণ গ্রহণ করলে লিল্লাহ বোর্ডিং পরিচালনায় আর্থিক কোন অসুবিধা হবে না। এমতাবস্থায় মসজিদের উন্নয়ন কাজে জন্য মাদরাসার লিল্লাহ ফান্ড থেকে ঋণ গ্রহণ করা যাবে কি-না?
উত্তর
প্রশ্নে বর্ণিত লিল্লাহ ফান্ড থেকে মসজিদের উন্নয়ন কাজের জন্য সাময়িকভাবে ঋণ গ্রহণ করার শরী‘আতের দৃষ্টিতে কোন অসুবিধা নেই। তবে পরবর্তীতে কোন অনিবার্য কারণে মসজিদ ফান্ড উক্ত ঋণ আদায়ে ব্যর্থ হলে, বর্তমান কমিটির সদস্যগণ ব্যক্তিগতভাবে তা পরিশোধ করতে বাধ্য থাকবেন। [ প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া ২:১৭]