ছিঁড়া দশ টাকা দিয়ে নয় টাকা গ্রহণ করা

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

ছিঁড়া দশ টাকার নোট দিয়ে নয় টাকা-গ্রহণ করা জায়েয হবে কি?

উত্তর

ছিঁড়া টাকা দিয়ে তার বিনিময়ে কম নেয়া বৈধ নয়। কারণ টাকা-পয়সার যে প্রকার লেন-দেন জায়েয হওয়ার জন্য শর্ত হল উভয় দিকে সমান হওয়া চাই এবং একই বৈঠকে লেন-দেন সম্পূর্ণ পরিষ্কার করা চাই। উল্লেখিত প্রশ্নে যেহেতু উভয় দিক সমান নয়, সুতরাং তা নাজায়েয। (ফাতাওয়া আলমগীরী ৩:২১৭ # ফাতাওয়া শামী ৫:২৫৭)

ছিঁড়া দশ টাকা দিয়ে নয় টাকা গ্রহণ করা | ইসলামী যিন্দেগী