পানিতে বাসকারী অন্য প্রাণী বিক্রি করে টাকা নেয়া

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

ব্যাঙ ও কাকড়া ইত্যাদি বিক্রি করে টাকা নেওয়া জায়েয কি-না?

উত্তর

হানাফী মাযহাব অনুযায়ী মাছ ব্যতীত পানিতে বসবাসকারী সকল প্রকারের প্রাণীই খাওয়া নিষেধ। আর যেগুলো খাওয়া নিষেধ এবং তার দ্বারা জায়েযভাবে উপকৃত হওয়ার কোন পথ থাকে না, তার ক্রয়-বিক্রয়ও নাজায়েয। পানি জগতের মাছ ভিন্ন অন্য প্রাণীর বিক্রয়ের ব্যাপারে আমাদের ফুকাহাগণ উল্লেখ্য করেছে যে, পানিতে বসবাসকারী মাছ ব্যতীত অন্য কোন প্রাণী দ্বারা যদি হালালভাবে উপকৃত হওয়ার কোন পদ্ধতি থাকে, তাহলে সেগুলো বিক্রয় ও সেটার পয়সা গ্রহণ করা জায়েয হবে। আর যেগুলো দ্বারা হালালভাবে উপকৃত হওয়ার কোন পথ না থাকে, সেগুলো ক্রয়-বিক্রয় নাজায়েয। উল্লেখিত মাসআলা অনুযায়ী ব্যাঙ-কাকড়া যেহেতু মাছের অন্তর্ভুক্ত নয় এবং তা দ্বারা হালালভাবে উপকৃত হওয়ার কোন পথ জানা যাচ্ছে না। এজন্য ব্যাঙ, কাকড়া ইত্যাদি বিক্রি করা নাজায়েয এবং বিক্রয়লব্ধ টাকা গ্রহণ করা নাজায়েয। (প্রমাণঃ আল-মাবসুত ১১:২৫৫, ফাতাওয়া আলমগীরি ৩:১১৪)

পানিতে বাসকারী অন্য প্রাণী বিক্রি করে টাকা নেয়া | ইসলামী যিন্দেগী