তারাবীর নামাযে তারতীবের খেলাফ সুরা পরা

মুফতী মনসূরুল হক সাহেব৭ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

তারাবীহ-এর নামাযে ঊনিশতম রাক’আতে সূরায়ে নাস এবং বিশতম রাক’আতে আলিফ- লাম- মিম থেকে পরলে তারতীব-এর খেলাফ হওয়ার কারনে নামায মাকরুহ হবে কি- না?

উত্তর

তারাবীহ-এর নামাযে খতমে কুরআনের সময় ঊনিশতম রাক’আতে সূরায়ে ফাতিহা এবং সূরায়ে ফালাক্ক ও নাস এবং বিশতম রাক’আতে সূরায়ে ফাতিহা এবং সূরায়ে বাক্কারার কিছু অংশ , যেমন শুরু থেকে মুফলিহুন পর্যন্ত পরা মুস্তাহাব। সুতরাং খতমে কুরআনের সময় এভাবে পড়ার কারনে তারতীবের খেলাফ হওয়া সত্তেও নামায মাকরূহ হবে না। খতমে কুরআন ব্যতিত অন্য সময় ইচ্ছাপূর্বক এভাবে তারতীবের খেলাফ করলে নামায মাকরূহ হয়ে যাবে।

[প্রমানঃ আহসানুল ফাতাওয়া, ৩:৫০৮ # ফাতাওয়া রহীমিয়া ৪:৩৮৩]

وفي من يختم القرآن في الصلوة اذا فرغ من المعوذتين في الركعة الاولى يركع ثم يقوم في الركعة الثانية ويقرأ بفاتحة الكتاب وشيئ من سورة البقرة..... جائزة. (شرح منية:463)

তারাবীর নামাযে তারতীবের খেলাফ সুরা পরা | ইসলামী যিন্দেগী