সদকা ও যাকাতের বেশী হকদার কারা?
প্রশ্ন
সদকায়ে ফিতরা, যাকাত ও কুরবানীর চামড়া বিক্রির টাকার প্রথম হকদার কে? ইয়াতীম-গরীব আত্মীয়, না গরীব, ইয়াতীম-মিসকীন, আত্মীয় ও পাড়া-প্রতিবেশীকে দিয়ে দেয়া হয় আর যথাসম্ভব নফল দানের টাকা মাদরাসায় দেয়া, তবে তাকওয়ার দৃষ্টিতে কোনটি উত্তম? কুরআন- হাদীস থেকে জওয়াব দিবেন।
উত্তর
সদকায়ে ওয়াজিব অর্থাৎ যাকাত, ফিতরা বা কুরবানীর চামড়ার মূল্য এমনিভাবে নফল দানের সবচেয়ে বেশী হকদার গরীব তালিব ইলম। তারপর গরীব আত্মীয়-স্বজন, অতঃপর সাধারণ গরীব।
যেহেতু ফুকাহায়ে কিরামের বর্ণনা মতে ফযিলতের ক্ষেত্রেও তালিবে ইলমদেরকে দান করলে ৩ গুন সাওয়াব (অর্থাৎ দান, দীনের সহায়তা ও সদকায়ে জারিয়ার নেকী) পাওয়া যাবে।
পক্ষান্তরে গরীব আত্মীয়-স্বজনকে দান করলে ২গুণ সাওয়াব। দান করা ও আত্মীয়তা রক্ষা। সাধারণ গরীবদের বেলায় শুধু যাকাত, ফিতরাই নয় বরং যাকাত-ফিতরার পাশাপাশি সাধারণ দানও করতে থাকলে আরো বেশী সওয়াব পাওয়া যাবে এতে বিন্দুমাত্র অবকাশ নাই।
উল্লেখ্য, শরী‘আতের দলীল চারটি- কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এবং কিয়াস নতুন কোন জিনিস নয়। বরং কুরআন-সুন্নাহ থেকেই সংগৃহীত। সুতরাং, তা অমান্য করা কুরআন-সুন্নাহ অমান্য করার শামিল। কাজেই, কুরআন-হাদীস থেকে সরাসরি দলীল দিতে বলা ঠিক নয়। বরং এটা পথভ্রষ্ট লোকদের দাবী। [প্রমাণঃ সূরা বাকারাহ,২৭৩]