একাধিক আযানের জবাব দিতে হবে কি-না?

মুফতী মনসূরুল হক সাহেব৮ ফেব্রুয়ারি, ২০২৪আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

জামা‘আতে নামাযের পার্থক্য অনুসারে বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে আযান দেয়া হয়। এমনকি একই সময়ে বিভিন্ন মসজিদের আযান কানে পৌঁছে। প্রশ্ন হচ্ছে- আমরা কি সবগুলো আযানেরই জবাব দিব, নাকি কোন একটার?

উত্তর

একাধিক আযান যদি আগে পরে হয়, তাহলে প্রথম আযানের উত্তর দিতে হবে। আর একই মুহূর্তে এক সাথে আযানের ধ্বনি কানে আসলে স্বীয় মহল্লার মসজিদ যেখানে সে নামায পড়ে, সেটির আযানের উত্তর দিবে। [প্রমাণ: রদ্দুল মুহতার ১:৩৯৭, আদদুররুল মুখতার ১:৪০০, আহসানুল ফাতাওয়া ২:২৯২]

আর আযানের কার্যত জওয়াব দেয়া ওয়াজিব। অর্থাৎ আযান শুনে সক্ষম পুরুষদের জন্য জামা‘আতে হাযির হওয়া ওয়াযিব। বিনা উযরে ঘরে নামায পড়লে ওয়াজিব তরক হবে। [প্রমাণঃ আদদুররুল মুখতার ১:৪০০]

একাধিক আযানের জবাব দিতে হবে কি-না? | ইসলামী যিন্দেগী