মাসাইল
১০০%
পীর সাহেবের বাড়ী, মাজার বা মসজিদে মান্নত করা।
প্রশ্ন
আমাদের এলাকায় অনেকেই বলে থাকে যে, আমার অমুক কাজ সমাধা হলে পীর সাহেবের বাড়ী বা অমুক মাজারে এত টাকা বা গরু, ছাগল, হাঁস, মুরগী ইত্যাদি দিব। এমন কথা বলা ও করা শরী‘আত সম্মত কি-না?
উত্তর
শরী‘আতের বিধান অনুযায়ী মান্নত এবং সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য খাছ। সুতরাং কোন পীর বা তার মাজারে মান্নত করা হারাম। এরূপ মান্নত করার পর কাজ পূর্ণ হলেও পীরের দরবারে যেয়ে সে মান্নত পূর্ণ করবে না। এমনকি অন্য কোন মসজিদেও তা আদায় করা জরুরী নয়। মান্নত একমাত্র আল্লাহর জন্যেই শুদ্ধ হয়। আর মান্নতের বস্তু ফকীর মিসকীনদেরকে দান করতে হয়। (প্রমাণঃ আদ-দুররুল মুখতার ২:৪৩৯, ফাতাওয়া মাহমূদিয়া ৫:৩২২, কিফায়াতুলমুফতী ২:২১০)