মসজিদের নামে ছেড়ে দেয়া হাসা-মুরগী খাওয়া
প্রশ্ন
আমাদের গ্রামে একটি পুরানো মসজিদ আছে। সেখানে লোকেরা মুরগী, ছাগল, গরু ইত্যাদি ছেড়ে দিয়ে যায়। এখন ঐ মুরগী-ছাগল, খাওয়া জায়েয হবে কিনা?
উত্তর
আমাদের দেশে বিভিন্ন স্থানে আল্লাহর নামে গরু, ছাগল মুরগী ইত্যাদি ছাড়ার প্রথা রয়েছে। এর দ্বারা উক্ত গরু, ছাগল মুরগী ইত্যাদি ঐ ব্যক্তির মালিকানা বহির্ভূত হয় না। অতএব, উক্ত প্রানীগুলোকে অন্য কে ব্যবহার করতে বা জবাই করে খেতে পারবে না। তবে ইচ্ছা করলে, ঐ ব্যক্তি নিজেই জবাই করে খেতে পারবে বা অন্য কোন ভাল কাজে লাগাতে পারবে।
তবে উক্ত প্রাণীগুলো যদি কোন মসজিদের নামে মান্নত বা নজর করে থাকে, তাহলে তার মান্নত অশুদ্ধ হওয়ার সেগুলো যদিও মান্নত হবে না, তবে সেগুলো সে ব্যক্তি ইচ্ছা করলে, মসজিদের জন্য নফল সাদকা হিসেবে দিতে পারবে এবং মসজিদ কমিটি সেগুলো বিক্রি করে মসজিদের যে কোন কাজে ব্যবহার করতে পারবে। (প্রমাণঃ আদ-দুররুল মুখতার ৩:৭৩৫, ফাতাওয়া দারুল উলূম ১২:১৩০)