ইচ্ছাকৃত কোন প্রাণীকে হত্যা করা

মুফতী মনসূরুল হক সাহেব১০ অক্টোবর, ২০২৪কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

কোন লোক যদি অহেতুক কোন প্রাণী হত্যা করে, তাহলে তার ইবাদত বাতিল হবে কি- না?

উত্তর

ইচ্ছাকৃতভাবে কোন প্রাণীকে অনর্থক মেরে ফেলা নিঃসন্দেহে কবীরা গুনাহ। কেননা, এর দ্বারা প্রথমতঃ নবী ﷺ এর হুকুম অমান্য করা হয়। দ্বিতীয়তঃ মাল নষ্ট করা হয়, যা অপচয়। তৃতীয়তঃ আল্লাহর নেয়ামতের নাশুকরী করা হয়। এমনিভাবে প্রাণীকে কষ্ট দেয়া হয়। অথচ শরীয়তে যবেহের সময় প্রাণীকে বেশী কষ্ট না দেয়ার জন্য ভাল করে ছুরি ধারালো করানোর নির্দেশ দেয়া হয়েছে। যদি কেউ অহেতুক কোন প্রাণীকে হত্যা করে থাকে তবে তার খাঁটি অন্তরে আল্লাহর নিকট তাওবা করা উচিত এবং এর দ্বারা আমল বাতিল হবে না।

[প্রমাণঃ সূরা আন’আম ১৪১# সূরা ইবরাহীম ৬# মুসলিম শরীফ ২:১৫২# আবূ দাউদ শরীফ ২:৩৬২ ]

ইচ্ছাকৃত কোন প্রাণীকে হত্যা করা | ইসলামী যিন্দেগী