মাসাইল
১০০%
হাতের কনুই পর্যন্ত খোলা রেখে নামায আদায়
প্রশ্ন
শার্টের হাতা কনুইয়ের উপর পর্যন্ত হাত গুটিয়ে নামায আদায় করলে তা সহীহ হবে কি-না?
উত্তর
শরীয়তের দৃষ্টিতে খালি মাথায় ও কনুই পর্যন্ত হাত গুটিয়ে রেখে নামায আদায় করলে মাকরূহ তাহরীমী হবে। উল্লেখিত পন্থায় নামাযের ফরজিয়্যাত আদায় হলেও কনুই খোলা থাকার কারণে তা মাকরূহ হবে। বিশেষ করে এর অভ্যস্ত হয়ে পড়লে, সেটা হবে আরো দোষণীয়।
[প্রমাণঃ সূরা আরাফ, ৩১ # মা’আরিফুল কুরআন, ৩:৫৪৪ # শামী, ১:৬৪০ # আহসানুল ফাতাওয়া, ৩:৪০৬ # ফাতাওয়া রহীমিয়া, ৪:৩৭২]