কবরে স্মৃতিফলক স্থাপন

মুফতী মনসূরুল হক সাহেব৮ অক্টোবর, ২০২৪কাফন দাফন জানাযা কবর যিয়ারত

প্রশ্ন

কবরের শিয়রে স্মৃতি ফলক স্থাপন করা জায়িয কিনা? তাতে কুরআনের আয়াত লিখে দিলে, মৃত ব্যক্তির রুহের ফায়দা হবে কিনা?

উত্তর

কবরের শিয়রে স্মৃতি ফলক স্থাপন করা কেবল এ উদ্দেশে জায়িয আছে যে, উক্ত কবর যাতে নিঃশ্চিহৃ হয়ে না যায় এবং পদদলিত না হয়। তাই এ ক্ষেত্রেও শুধু নাম-ঠিকানা লিখার অনুমতি আছে। আর যদি এরুপ আশংকা না থাকে, তাহলে স্মৃতি ফলক স্থাপন করা জায়িয হবে না। কারণ- সেক্ষেত্রে এটা অপচয় বলে গণ্য হবে।

স্মৃতি ফলকের উপর কোন আয়াত লিখে দিলে আয়াতের বেহুরমতীর আশংকা প্রবল তাই তা মাকরুহ হবে এবং তা করার দ্বারা মৃত ব্যক্তির কোন ফায়দা হওয়ার কথা কুরআন–হাদীসের কোথাও পাওয়া যায় না।

[প্রমাণঃ ফাতাওয়া শামী ২:২৩৭# খাইরুল ফাতাওয়া ৬:৫৫০]

কবরে স্মৃতিফলক স্থাপন | ইসলামী যিন্দেগী