রাক‘আত ধরার জন্য দৌড়ানো

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫নামায

প্রশ্ন

অনেক জায়গায় দেখা যায় ইমাম সাহেব যখন রুকুতে যান তখন রুকু ধরার জন্য অনেক লোক ছুটে যায়। এ ভাবে ছুটে যেয়ে রুকু ধরা কি জায়েয আছে?

উত্তর

রুকু ধরার জন্য এভাবে দৌড়ে যাওয়া নিষেধ। রুকু না পেলে অসুবিধা কি? হাদীসের মধ্যে বলা হয়েছে, নামাযের জন্য তোমরা দৌড়ে এস না। ধীরস্থীর ভাবে আস। রাক‘আত ছুটে গেলে সেটাকে পরে আদায় করে নাও। (মুসলিম শরীফ-১-২২০)

তাছাড়া একথাও মনে রাখা উচিৎ যে, মসজিদের ভেতর দৌড়ানো মসজিদের আদবের পরিপন্থী, বিশেষ করে এতে নামাযীদের মনোযোগে বিঘ্ন ঘটে। একটি হাদীসে আছে, যখন তোমরা ইকামত শোন তখন নামাযের জন্য ধীর স্থীর এবং গাম্ভীর্যতার সাথে যাও। দৌড়ে যেওনা। (ফাতওয়ায়ে রহীমিয়া-১/১৮৮)

রাক‘আত ধরার জন্য দৌড়ানো | ইসলামী যিন্দেগী