নামাযের শেষ বৈঠকে শরীক হওয়া

মুফতী মনসূরুল হক সাহেব৫ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

শেষ বৈঠকে মুকতাদী জামা’আতে শরীক হয়ে বসার পর পরই যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয়। তাহলে মুকতাদী কি সাথে সাথে দাঁড়িয়ে যাবে, না আত্তাহিয়্যাতু পড়ে দাঁড়াবে?

উত্তর

শেষ বৈঠকে মুকতাদী জামা’আতে শরীক হয়ে বসার পর পরই যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয় তাহলে মুকতাদী সাথে সাথে দাড়াবে না। বরং আত্তাহিয়্যাতু পূর্ণ পড়বে। অত:পর দাঁড়িয়ে নিজের নামায নিয়মানুযায়ী আদায় করবে।

উল্লেখ্য যে, নামাযে শরীক হয়ে বসার পূর্বেই যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন, তাহলে ইক্তিদা সহীহ হবে না। সুতরাং এক্ষেত্রে পুনরায় তাহরীমা বেঁধে একাকী নামায পড়বে। [প্রমাণ: ফাতাওয়া শামী ১:৪৯৬ # ইমদাদুল ফাতাওয়া ১:৩৪০ # ফাতাওয়া দারুল উলূম ৩:৩৮০]

নামাযের শেষ বৈঠকে শরীক হওয়া | ইসলামী যিন্দেগী