মাসাইল
১০০%
কুরবানী না করে টাকা সদকা করা
প্রশ্ন
অনেক জায়গায় দেখা যায় যে, কুরবানীর সময় সেখানে এত পরিমাণ পশু কুরবানী হয় যে, নেয়ার মত লোক পাওয়া যায় না, এতে করে প্রচুর গোশত নষ্ট হয়ে যায়, মাটির তলায় পুতে ফেলতে হয় বা ফেলে দিতে হয়। এমতাবস্থায় কেউ যদি কুরবানী না করে সেই টাকা গুলি গরীব-মিসকীনকে দিয়ে দেয় তাহলে এটা জায়েয হবে কি?
উত্তর
কুরবানী একটি স্বতন্ত্র ইবাদত, সামর্থবান লোকদের জন্য এটা ওয়াজিব। তাই কুরবানী না করে ঐ পরিমাণ টাকা দান করে দিলে কুরবানী আদায় হবে না। বরং কুরবানীই করতে হবে। যেমন নামায পড়া ফরয। এখন কেউ যদি নামায না পড়ে ঐ সময়টা কারো সেবা করে এতে তার নামায আদায় হবে না। কুরবানীর ব্যাপারটি ও ঠিক এই রকম। এখন রইল গোশত খারাপ হওয়ার বিষয়টি। সেটি কোন সমস্যা নয়। আল্লাহ তা‘আলার হাজারো মাখলুক দুনিয়াতে আছে। নিজে খেতে না পরলে অন্যকে দিয়ে দেবে। (আপকে মাসাইল৪-১৮৩)