মাসাইল
১০০%
বিতরের নামাযে মাসবূক হলে করণীয়
প্রশ্ন
রামাযান মাসে বিতর নামাযের জামা’আতে মাসবূক হলে তৃতীয় রাক’আতে তাকবীর বলে হাত উঠিয়ে দু’আয়ে কুনূত পড়তে হবে কি-না?
উত্তর
রমাযান মাসে বিতরের নামাযে মাসবূক হলে ইমামের সাথে হাত উঠায়ে দু’আয়ে কুনূত পড়াই যথেষ্ট। অবশিষ্ট নামায আদায় করার সময় দ্বিতীয় বার দু’আয়ে কুনূত পড়বে না। [প্রমাণ: দুররে মুখতার ২:১১ # গুনিয়াতুল মুসতামলী ৪১২ # ফাতাওয়া দারূল উলূম ৪:১৬৮-৪২১]
واما المسبوق فيقنت مع امامه فقط ويصير مدركا بادراك ركوع الثالثة – [الدر المختار 2/11]