মাসাইল
১০০%
ভাল পানিতে ব্যবহৃত পানি পড়লে তার হুকুম
প্রশ্ন
ভাল পানিতে ব্যবহৃত পানি পড়লে, সেই পানির দ্বারা উযু করলে পবিত্রতা হাসিল হবে কি-না ?
উত্তর
ব্যবহৃত পানি নিজে পাক, কিন্তু অন্যকে পাক করতে পারে না। সুতরাং ভাল পানিতে যদি ব্যবহৃত পানি পড়ে যায় এবং ব্যবহৃত পানি যদি ভাল পানি থেকে কম হয়, তাহলে সেই পানি দ্বারা উযু-গোসল ইত্যাদি জায়িয আছে। তবে ব্যবহৃত পানির পরিমাণ যদি ভাল পানি থেকে বেশী বা সমপরিমাণ হয়, তাহলে সেই পানি দ্বারা উযু-গোসল ইত্যাদি জায়িয হবে না। [প্রমাণঃ ফাতওয়ায়ে দারুল উলূম, ১ : ১৬৪ # ফাতাওয়া মাহমুদিয়া, ২ : ৩৪, ৩৫]