মাসাইল
১০০%
ভুলবশতঃ বাসের কন্টাক্টর হতে অতিরিক্ত টাকা গ্রহণ
প্রশ্ন
কিছুদিন পূর্বে বাসে যাত্রা করা অবস্থায় কন্টাক্টরকে এক টাকা ভাড়া নেওয়ার জন্য বিশ টাকা নোট দেই। এর পর ভুলবশতঃ কন্টাক্টর আমাকে ১৯/- টাকা পরিবর্তে ৯৯/- টাকা ফেরত দেয়। উল্লেখ্য যে ঐ মুহূর্তে সেদিকে লক্ষ্য করিনি বিধায় এ ভুল ধরা পড়েনি। সুতরাং, বর্তমানে আমি ঐ উদ্ভুত সমস্যার শরী‘আত সম্মত বিধান জানতে ইচ্ছুক।
উত্তর
আপনি যে বাসের যাত্রী ছিলেন, যদি উক্ত বাসের নম্বর স্বরণ থাকে তাহলে তা খুঁজে বের করে প্রাপকের নিকট পোঁছে দিন। অন্যথায় টাকার মালিককে সাওয়াব পৌঁছানোর উদ্দেশে বাড়তি টাকাগুলো কোন গরীবকে দিয়ে দিন। (প্রমাণঃ ফাতাওয়া মাহমূদিয়া ১২:৩৫৭)