বিক্রেতার কাছেই সঙ্গে সঙ্গে বিক্রি করা

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমাদের সমিতির একজন সদস্য সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করার পর ঋণী হয়েছেন। তার কাছ থেকে আমরা দেড় শতাংশ জমি মৌখিক ভাবে নগদ ৩০ হাজার টাকার বিনিময়ে ক্রয় করি এবং একই মজলিসে তার নিকট বাকিতে ৩১ হাজার টাকায় বিক্রি করি। তিনি তিন মাস পর ১ হাজার টাকা লাভসহ ৩১ হাজার টাকা দেন। অবশ্য আমরা জানি, তিনি উক্ত টাকা দিয়ে শুধু ঋণ পরিশোধ করেছেন। তারপর তিনি যে কোন উপায়ে সমিতির টাকা লাভসহ পরিশোধ করেন। উপরোল্লিখিত নিয়মে আমাদের টাকা বিনিয়োগ এবং মুনাফা অর্জন করা শরী‘আতের বিধান মতে জায়েয হবে কি-না?

উত্তর

উল্লেখিত পদ্ধতিতে জমি ক্রয়-বিক্রয় জায়েয হয়েছে। কেননা, জমি কবজা করার পূর্বেও বিক্রি করা জায়েয আছে। তবে বেচা-কেনার পর জমিনটা দেখে চৌহদ্দী বুঝে নিয়ে তার পরে ঐ ব্যক্তির নিকট বিক্রয় করলে, তা উত্তম হতো।

উল্লেখ্য যে, বর্ণিত পদ্ধতি তখনই জায়েয হবে যখন বাস্তবেই ক্রয় বিক্রয়ের ইরাদায় তা করা হবে। বাস্তবে ক্রয়-বিক্রয় উদ্দেশ্য না হয়ে শুধু মৌখিক জমা-খরচ হলে বাড়তি মুনাফা সুদে পরিণত হবে।

বিক্রেতার কাছেই সঙ্গে সঙ্গে বিক্রি করা | ইসলামী যিন্দেগী