চকলেট ক্রয় বিক্রয় এর উদ্দেশ্য
প্রশ্ন
মূর্তি কেনা বেচা হারাম। কিন্তু বর্তমান সময় চকলেটের ভিতর বিভিন্ন খেলনা থাকে তার সাথে পুতুলও থাকে যেমন কিন্ডার জয় এর ভিতরে খেলনা থাকে গাড়ি, পুতুল আরো অনেক কিছু যা প্যাকেট খোলা ছাড়া আমরা দেখিনা। যে এই চকলেট খাবে সে এই খেলনা পাবে তবে গাড়ি পাবে না পুতুল পাবে তা সে জানে না। আমার প্রশ্ন সব যেমন তেমন পুতুল বা মূর্তি থাকার কারনে এই চকলেট কেনা বেচা করা কি জায়েজ নাকি নাজায়েজ ?
উত্তর
যেহেতু এখানে পুতুল বা মূর্তি ক্রয় মূল মাকসাদ নয়, বরং চকলেট ক্রয় বিক্রয় উদ্দেশ্য হয়, পুতুলটি তার অধীনত অতিরিক্ত বস্তু। তাই এ ক্রয় বিক্রয় জায়েজ হবে।
(قَوْلُهُ مِنْ خَزَفٍ) أَيْ طِينٍ قَالَ ط: قَيَّدَ بِهِ لِأَنَّهَا لَوْ كَانَتْ مِنْ خَشَبٍ أَوْ صُفْرٍ جَازَ اتِّفَاقًا فِيمَا يَظْهَرُ لِإِمْكَانِ الِانْتِفَاعِ بِهَا وَحَرِّرْهُ اهـ وَهُوَ ظَاهِرٌ (رد المحتار، كتاب البيوع، باب المتفرقات-7/478