শালিকার সাথে যিনা করা
প্রশ্ন
জনৈক ব্যক্তি নিজের স্ত্রী থাকাকালীন স্ত্রীর বোনের সাথে অবাধে মিলামিশা করে। এমনকি তার সঙ্গে সহবাসও করে। আমি কয়েকজনে আলেমের নিকট শুনেছি যে , এতে তার স্ত্রী তালাক হবে। আবার কেউ বলেন তালাক হবে না, যিনার গুনাহ হবে, কোন কথাটা কতটুকু সঠিক- কুরআন ও হাদিসের আলোকে জানতে চাই।
উত্তর
শালিকার সঙ্গে যিনা করায় যিনাকারীনী উভয়ে মারাত্মক গুণাহগার হয়েছে। সে জন্য উভয়কে খালিছ দিলে তাওবা করতে হবে। এবং পর্দার হুকুম কঠোরভাবে মেনে চলতে হবে। কোন অবস্থাতে ঐ মেয়ের সাথে কোন প্রকার সম্পর্ক রাখা যাবে না। তবে এ অন্যায়ের কারণে ঐ ব্যক্তির বৈধ স্ত্রী তালাক হবে না। অবশ্য শালিকা থেকে সম্পূর্ণ পৃথক থাকার পর শালিকার এক হায়েয শেষ হওয়া পর্যন্ত নিজ স্ত্রী থেকে পৃথক থাকতে থাকবে। তার পরে স্ত্রীর সাথে মেলামেশা সব কিছু জায়েয হবে। [প্রমাণঃ দুররে মুখতার ৩:৩৪ #ফাতওয়া দারুল উলূম, ৭:৫০২]