শ্রমিককে তার হস্তে কর্তিত ফসল থেকে মজুরী দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

আমাদের দেশে বহুল প্রচলিত পন্থা যে, যে সকল কিষাণেরা ক্ষেতের ফসল কেটে দেয় বা গাছের ফল পেড়ে দেয়, তাদেরকে ঐ কর্তিত ফসল বা ফল থেকে মজুরী হিসাবে একটা অংশ দেয়া হয়। শরী‘আত মতে এর বিধান কি?

উত্তর

এ ব্যাপারে আমাদের দেশের প্রচলিত সে পন্থা আছে, হানাফী মাযহাব অনুযায়ী তা জায়েয নয়। কারণ, শ্রমিককে কর্তিত ফসল থেকে মজুরী দেয়া হানাফী মাযহাব অনুযায়ী ইজারায়ে ফাসিদা। তবে কর্তিত ফসলের কথা উল্লেখ না করে নির্ধারিত কাজের বিনিময়ে নির্ধারিত পরিমাণ ফসল বা ফল দেয়া সাব্যস্ত করলে এবং পরে কর্তিত ফসল বা ফল হতেই সে নির্দিষ্ট পরিমাণ মজুরী দিলে নাজায়েয হবে না। (প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী ৪:৪৪৪ #ফাতাওয়া মাহমূদিয়া, ৪:২৭৫)

শ্রমিককে তার হস্তে কর্তিত ফসল থেকে মজুরী দেয়া | ইসলামী যিন্দেগী