মাসাইল
১০০%
ইশরাক এবং চাশতের নামাযের সময়
প্রশ্ন
(ক) সূর্যোদয়ের কত মিনিট পরে ইশরাকের নামাযের সময় শুরু হয় এবং কতক্ষণ পর্যন্ত বাকি থাকে?
(খ) চাশতের নামাযের সময় কখন থেকে শুরু হয় এবং কতক্ষণ থাকে?
উত্তর
ক. সূর্যোদয়ের পর সূর্যের উত্তাপ যখন এতদূর বৃদ্ধি পায় যে, তার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না তখন থেকেই ইশরাকের নামাযের সময় শুরু হয়ে যায়। কয়েক ঘণ্টা যাবৎ এই নামাযের সময় থাকলেও প্রথম দিকে পড়ে নেয়াই উত্তম।
খ. ইশরাকের নামাযের সময় শেষ হওয়ার সাথে সাথে চাশতের নামাযের সময় শুরু হয় এবং তা অর্ধ দিবস পর্যন্ত থাকে। তবে এই নামাযের উত্তম সময় হল দিনের এক চতুর্থাংশ সময় অতিবাহিত হওয়ার পর আদায় করা। (আহসানুল ফাতাওয়া-৩-৪৬৭)