মাসাইল
১০০%
কাশ্মীরের মুসলমানদেরকে চরমপন্থী বলা
প্রশ্ন
যদি কেউ কাশ্মীরের মুসলমানদেরকে চরমপন্থী বলে উল্লেখ করে, তাহলে কোন অন্যায় হবে কি-না?
উত্তর
কোন মুসলমানকে গালি দেয়া বা চরমপন্থি বলে উল্লেখ করা বা এ ধরনের কোন শব্দ বলে মুসলমানকে কষ্ট দেয়া জায়িয নয়।
সুতরাং, কাশ্মীরের মুসলমানরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি জিহাদ করেন, তাহলে তাদেরকে চরমপন্থি বলে গালি দেয়া জায়িয হবে না। তদুপরি তারা ক্ষমতা দখল করার জন্য সংগ্রাম করছে বলে ধারনা করা যাচ্ছে না। বরং তাদের অবস্থা দ্বারা এটাই প্রতীয়মান হয় যে, তারা জুলুম-অত্যাচারের বিরুদ্ধে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করছে। সুতরাং, তাদের চরমপন্থি বলে গালি দেয়া সঠিক হবে না।
অতএব, গালি দিয়ে থাকলে আল্লাহর নিকট তাওবা করে নিবে। [প্রমাণঃ দারুল উলূম (জাদীদ) ১০:২৩২]