রমাযান মাসে সাহরীর জন্য মসজিদের মাইক দিয়ে ডাকাডাকি করা

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪রোযা ও ইতিকাফ

প্রশ্ন

রমাযান মাসে সাহরী খাওয়া ও সাহরী রান্না করার জন্য মসজিদের মাইক দিয়ে এলাকার লোকদিগকে ডাকাডাকি করে ঘুম থেকে সজাগ করা ইসলামী শরীয়ত মতে কোন অসুবিধা আছে কি-না? জানতে চাই।

উত্তর

রমাযান মাসে মসজিদের মাইক দিয়ে এলাকার লোকদিগকে সাহরী খাওয়ার জন্য প্রয়োজন পরিমাণ ডাকাডাকি করা এবং সাহরীর সময় বলে দেওয়া জায়িয আছে। কিন্তু ডাকাডাকিতে প্রয়োজনের অতিরিক্ত হামদ, নাত, গজল ও জিকির ইত্যাদি আরম্ভ করে ব্যক্তিগত ইবাদতে মগ্নদের বিঘ্ন সৃষ্টি করা, তেমনিভাবে রুগ্ন ও অসু্স্থ ব্যক্তিদের ঘুম ও আরামে বিঘ্ন সৃষ্টি করা মোটেই ঠিক নয়।

[প্রমাণঃ ফাতাওয়ায়ে শামী ৪:৪৪৫# আহকামুল মসজিদ ৮৫# আল ফিকহুল ইসলামী ৮:১৮৩# খাইরুল ফাতাওয়া ২:৭৭০# কাওয়ায়ীদুল ফিকাহ ১২৫]

রমাযান মাসে সাহরীর জন্য মসজিদের মাইক দিয়ে ডাকাডাকি করা | ইসলামী যিন্দেগী