বন্ধক রেখে সুদের উপর টাকা আনা
প্রশ্ন
ব্যাংকে জমি অথবা ঘর বন্ধক রেখে টাকা এনে ব্যবসা করে ঐ টাকার সুদ প্রতি মাসে আদায় করা শরী‘আতের দৃষ্টিতে জায়েয আছে কি?
উত্তর
কুরআন পাকে অত্যন্ত কঠোরভাবে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত বলা হয়েছে, “যারা সুদী লেন-দেন পরিত্যাগ না করবে, তারা যেন স্বয়ং আল্লাহর সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নেয়।” (সূরা বাকারা-২৭৯) তাই শরী‘আতের দৃষ্টিতে কোন অব্যস্থাই সুদ গ্রহণ জায়েয নয়।
তবে একান্ত ঠেকা ও অপরাগতার সময় সুদ দেয়া যেতে পারে। অর্থাৎ যখন সুদভিত্তিক কর্য ছাড়া অন্য কোন কর্য না পাওয়া যায় এবং রোজগারেরও অন্য পথ না থাকে, এক কথায় সুদভিত্তিক কর্য ছাড়া আহারাদি, ভরন-পোষণ, বাসস্থান ও চিকিৎসা ইত্যাদির উপায়ান্তর না থাকে, তখন প্রয়োজন মাফিক সুদ ভিত্তিক কর্য ব্যাংক থেকে বা অন্য কোন ব্যক্তি থেকে নিতে পারবে। এর জন্য জমি বা ঘর বন্ধক রাখা যাবে। অপরাগতার কারণে গুনাহগার হবে না, তবে অবশ্য যখন ঠেকা থাকবে না, তখন সাথে সাথে সুদের লেন-দেন ছেড়ে দিতে হবে। তবে সুদ গ্রহণ করা সর্ব অবস্থায় হারাম। (প্রমাণঃ নিজামুল ফাতাওয়া, ১:৪৭২)