দুই বিবাহের দুই স্বামীর অধিকারীণীর পরকালের সাথী

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

কোন মহিলার স্বামী মারা যাওয়ার পর সে দ্বিতীয় স্বামী গ্রহণ করল এবং অবশেষে দ্বিতীয় স্বামী-স্ত্রী উভয়ে ইন্তেকাল করল। এখন প্রশ্ন হল-মহিলা এবং তার প্রথম স্বামী ও দ্বিতীয় স্বামী জান্নাতে প্রবেশ করলে, প্রথম স্বামী তার স্ত্রীকে চাইবে, দ্বিতীয় স্বামীও তার স্ত্রীকে চাইবে, এখন একজন মহিলাকে দুইজন পুরুষ কিভাবে নিবে?

উত্তর

এ ব্যাপারে হাদীসে দু’ধরণের বর্ণনা এসেছে-

(১) মেয়েটি তার দ্বিতীয় স্বামীর সাথে থাকবে।

(২) মেয়েটিকে ইখতিয়ার দেয়া। হবে। সে তার ইচ্ছামতে যে কোন স্বামীকে গ্রহণ করতে পারবে। [প্রমাণঃ ফাতাওয়া আব্দুল হাই লখনুবী, ১:১০৪ মারনেকে বাদ কেয়া হোগা ৩৪৭]

দুই বিবাহের দুই স্বামীর অধিকারীণীর পরকালের সাথী | ইসলামী যিন্দেগী