জোরপূর্বক তালাক নেয়া

মুফতী মনসূরুল হক সাহেব১৫ অক্টোবর, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে নেয়, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই। তার পর তার প্রথম স্ত্রী তাকে খোলা তালাক দেওয়ার জন্য বলে, অথবা স্ত্রীর পরিবার খোলা তালাক দিতে চাপ দেয়া হয়। কিন্তু স্বামী যদি না দেয়। এমতাবস্থায় বাংলাদেশের আইন অনুযায়ী স্ত্রী তাকে জোরপূর্বক খোলা তালাক দিতে চাপ দিয়ে , জেল জুলুম করে তালাকের স্বাক্ষর বা মুখের বুলি নিয়ে নেয়, কিন্তু স্বামী ইচ্ছে করে তালাক না দেয়, তবে কি তালাক হবে?

উত্তর

জোরপূর্বক শুধু তালাকনামায় সাইন করালে তালাক হবে না, কিন্তু যদি জোর করার কারণে মুখে তালাক দিয়ে দেয়, তাহলে তালাক হয়ে যাবে।

وفىالبحر: إنالمرادالإكراهعلىالتلفظبالطالق،فلوأكرهعلىأنيكتبطلاقامرأتهفكتبلاتطلق،لأنالكتابةأقيمتمقامالعبارةباعتبارالحاجةولاحاجةههنا،كذافىالخانية (ردالمحتار،كتابالطلاق،قبيلمطلبفىالمسائلالتىتصحمعالإكراه-4/440

জোরপূর্বক তালাক নেয়া | ইসলামী যিন্দেগী