জানাযার নামায পড়িয়ে হাদিয়া গ্রহণ ও ২য় বার জানাযার নামায
প্রশ্ন
জানাযার নামায পড়িয়ে হাদিয়া গ্রহণ করা জায়িয হবে কি-না? মৃত ব্যক্তির জানাযায় নামায একাধিকবার পড়া বা পড়ানো যায় কি-না?
উত্তর
জানাযা নামাযের বিনিমিয় বা হাদিয়াম গ্রহণ জায়িয নয়।
কোন মৃত ব্যক্তির জানাযা যদি তার অভিভাবক ব্যতীত অন্যেরা পড়ে নেয় এবং এ জানাযা পড়া যদি অভিভাবকের বিনা অনুমতিতে হয়, তবে স্বয়ং অভিভাবক ইচ্ছা করলে দ্বিতীয়বার মৃতের জানাযা পড়তে পারেন। কিন্তু প্রথম জানাযায় যারা শরীক হয়েছে, তাদের জন্য দ্বিতীয়বার শরীক হওয়া জায়িয নয়।
তবে দ্বিতীয় বার জানাযা পড়া ওয়াজিব নয়, বরং প্রথম বার জানাযা পড়ার দ্বারা জানাযার ওয়াজিব আদায় হয়ে গিয়েছে।
এখানে জ্ঞাতব্য যে, যদি কোন ব্যক্তির একই শ্রেণীর একাধিক অভিভাবক থাকে, যেমন, মৃত ব্যক্তির কয়েকজন বালেগ ছেলে আছে। এমতাবস্থায় তাদের থেকে যদি কোন একজন একবার নামায পড়ে ফেলে, অথবা অন্যকে পড়ার অনুমতি প্রদান করে, চাই মাসআলা জেনে হোক, বা না জেনে হোক তবে অন্য অভিভাবকরা দ্বিতীয়বার নামাযে জানাযা পড়তে পারে না। কেননা দ্বিতীয় বার পড়ার দ্বারা তা নফলের মধ্যে গন্য হয়। আর জানাযার নামায নফল হিসাবে বৈধ নয়।
[প্রমাণঃ তাহতাবী ৩২৪]