বছরের মাঝে বর্ধিত সম্পদের যাকাত প্রদানের হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৯ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

কোন ব্যক্তি যখন ব্যবসা শুরু করেছিল, তখন তার মূলধন ছিল ২০,০০০ টাকা, বছর শেষে তার সম্পদের পরিমান হয়েছে ১,০০,০০০ টাকা। এ ব্যক্তি কত টাকার হিসেবে যাকাত দিবে?

উত্তর

প্রশ্নে বর্ণিত সুরতে উক্ত ব্যক্তি এক লক্ষ টাকার যাকাত আদায় করবে। কেননা, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত নিসাব পরিমান বহাল থেকে মাঝ বছর যত টাকা হাতে আসবে এবং বছরের শেষ পর্যন্ত থাকবে তারও যাকাত দিতে হবে। মাঝামাঝি সময়ে অর্জিত টাকার জন্য এক বছর অতিক্রান্ত হওয়া জরুরী নয়।

[প্রমানঃ আহসানুল ফাতওয়া, ৪:২৮৩ #দুররে মুখতার ২: ২৮৮]

وفي الدر المختار والمستفاد ولو بهبة اوارث وسط الحول يضم الى النصاب من جنسه فيزكيه يحول الاصل - ۲/ ۲۸۸

বছরের মাঝে বর্ধিত সম্পদের যাকাত প্রদানের হুকুম | ইসলামী যিন্দেগী