নামাযে লুঙ্গি বাঁধা

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

নামাযের মধ্যে লুঙ্গি খুলে যাওয়ার সম্ভাবনা থাকলে, তাকে দুই হাত দ্বারা বাঁধা যাবে কি-না?

উত্তর

প্রথমে এক হাত দ্বারা একদিকে ঠিক করে নিবে। তারপর তিনবার “সুবহানা রব্বিয়াল আ’লা” বলা পরিমাণ সময় দেরী করবে। অতঃপর দ্বিতীয় হাত দ্বারা অপর দিক ঠিক করে নিবে। এমন ভাবে করলে, নামাযের কোন অসুবিধা হবে না। দুই হাত দ্বারা একসাথে বাঁধলে আমলে কাসীর হবে বিধায় তাতে নামায ফাসিদ হয়ে যাবে। [প্রমাণ: আহসানুল ফাতাওয়া, ৩:৪৩৭ পৃ:]

নামাযে লুঙ্গি বাঁধা | ইসলামী যিন্দেগী