পুরুষের জন্য লাল রং এর কাপড় পরিধান করা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি, পোশাক পরিচ্ছদ

প্রশ্ন

পুরুষদের জন্য লাল রং-এর কাপড় পরিধান করা জায়েয কি-না?

উত্তর

পুরুষদের জন্য একেবারে লাল রং-এর কাপড় যার মধ্যে অন্য কোন রং নাই পরিধান করা মাকরূহ। তাই লাল রং-এর কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকা কর্তব্য। অবশ্য লাল রং-এর সাথে যদি অন্য কোন রং মিশ্রিত না থাকে, তাহলে তা ব্যবহার করার কোন প্রকার অসুবিধা নেই। (প্রমাণঃ আদ-দুররুল মুখতার-৬:৩৫৮ আল বাহরুর রায়িক্ব-৮:১৯০, ইমদাদুল ফাতাওয়া-৪:১২৫)