মাসাইল
১০০%
টেলিফোনে পর পুরুষের সাথে কথা বলা
মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫মহিলাদের বিষয়, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
অনেক সময় মহিলারা প্রায় বাধ্য হয়েই টেলিফোনে পর পুরুষের সাথে কথা বলে থাকে। আবার অনেক সময় এমনিই আলাপ করতে থাকে। এভাবে পর পুরুষের সাথে টেলিফোনে কথা বলা জায়েয হবে কি?
উত্তর
পর পুরুষের সাথে মহিলাদের বিনা প্রয়োজনে এবং আকর্ষণীয়, কমনীয় কণ্ঠে কথা বলা হারাম ও নাজায়েয। তাই সেটা সরাসরি হোক অথবা টেলিফোনে হোক। আল্লাহ তা‘আলা তাদের আওয়াজকে ও পর্দার অন্তর্ভুক্ত করেছেন। কুরআনে পাকে ইরশাদ হচ্ছে "তোমার কথা বলার সময় কণ্ঠে যেন কোমলতা ফুটে না ওঠে" সুতরাং উক্ত পুরুষ ও মহিলা উভয়েই গুনাহগার হবে। এ জন্য আল্লাহ তা‘আলার দরবারে ক্ষমা চাওয়া এবং নিজেদের এ ধরনের কর্মকান্ড থেকে বিরত রাখা একান্ত জরুরী। যারা অমান্য করবে মৃত্যুর পর তাদের এমন কঠোর শাস্তি হবে যা কল্পনাও করা যায় না। (আপকে মাসাইল-৯/৩৪৩)