মাসাইল
১০০%
মসজিদে মোবাইল ফোন নিয়ে যাওয়া
প্রশ্ন
মসজিদে মোবাইল ফোন নিয়ে নামায পড়তে গেলে অনেক সময় হঠাৎ করে বেজে উঠে। তা নামাযের একাগ্রতা নষ্ট করে। আবার কখনো ঘড়ি উচ্চ আউয়াজে সময় সংকেত দেয়। প্রশ্ন হল, এসব মোবাইল বা এলার্ম ঘড়ি নিয়ে মসজিদে জামা‘আতে নামায পড়া কেমন হবে?
উত্তর
মসজিদে প্রবেশের আগেই মোবাইল সেট বন্ধ করে নেয়া কর্তব্য। নামাযের আগে যদি কখনো বন্ধ করতে মনে না থাকে সেক্ষেত্রে নামাযে হঠাৎ বেজে উঠলে যদি এক হাতে অল্প সময়ে বন্ধ করা সম্ভব হয় তাহলে তা বন্ধ করে নেয়া উচিত। দীর্ঘ এলার্মযুক্ত ঘড়ির এলার্মও বন্ধ করা সম্ভব হলে তা বন্ধ করে নেওয়া উচিত।