ইসলাম ধর্ম গ্রহণের ওয়াদায় হিন্দু মহিলাকে বিবাহ করা

মুফতী মনসূরুল হক সাহেব১৫ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

কোন হিন্দু মেয়েকে বিবাহ করা জায়িয আছে কি-না? সে বলছে, বিবাহ করার পরে সে মুসলমান হয়ে যাবে।

উত্তর

কোন মুসলমান পুরুষের জন্য সহীহ আহলে কিতাব ব্যতিত কোন অমুসলিম মহিলাকে বিবাহ করা জায়িয নয়। চাই হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান অগ্নি পূজারী বা যে কেউ হোক না কেন। তবে হিন্দু মহিলাটি যদি মুসলমান হতে চায়, তাহলে মুসলমান বানানোর পরে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। মহান আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, “তোমরা মুশরিক মহিলাদেরকে বিবাহ করবে না, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। অতএব যখন তারা ঈমান এনে মুসলমান হয়ে যাবে, তখন তাদের সাথে বিবাহ বন্ধন জায়িয হবে”।

[প্রমাণঃ সূরা বাকারা, ২২১ #ইবনে কাসীর, ১:২৬৪ #হিদায়া, ২:৩১০ #ফাতওয়া রহীমিয়া, ২:১০০ #বুখারী শরীফ, ২:৭৯৬]

ইসলাম ধর্ম গ্রহণের ওয়াদায় হিন্দু মহিলাকে বিবাহ করা | ইসলামী যিন্দেগী