মাসাইল
১০০%
নিজ ঘরে বসে মহিলাদের তালীম করা
প্রশ্ন
মহিলা যদি নিজ ঘরে বসে এলাকার মহিলাদের মাসআলা-মাসাইল ও কিতাবী তালীম দেয়, তা জায়েয হবে কি না? আবার কোন কোন মহিলা গ্রামে হেঁটে হেঁটে ঘরে ঘরে গিয়ে মহিলাদের নিয়ে কিতাবী তালীম, জিকির-আযকার করে। তা বৈধ কি না?
উত্তর
উক্ত মহিলাগণ যদি কুরআন-হাদীস সম্পর্কে ভাল জ্ঞান রাখেন এবং পর্দার কোন রকম অসুবিধা না হয়, তাহলে উভয় সুরত জায়েয আছে। তরে উক্ত মহিলাগণ কি ধরনের তালীম দেন, তা কোন হক্কানী আলেম দ্বারা পরীক্ষা করাতে হবে। কিন্তু মহিলাদের একত্র হয়ে যিকির করা ঠিক হবে না।