মাসাইল
১০০%

ডেবিট কার্ড ব্যবহারের হুকুম

প্রশ্ন

ডেবিট কার্ড ব্যবহারের হুকুম কী ?

উত্তর

একাউন্ট থাকা ব্যাংকে জমা টাকা উত্তোলনের জন্য প্রদত্ব কার্ডের নাম ডেবিট কার্ড। এর মাধ্যমে যে টাকা তোলা হয়, বা খরচ করা হয়, তা মূল একাউন্টে জমা টাকা থেকে কর্তন করা হয়।

তাই এটি ঋণ বা সুদের আওতাধীন হয় না।

এটি জারী করতে যে টাকা প্রদান করা হয়, বা বছরে যে টাকা কর্তন করে রাখে কর্তৃপক্ষ সেটি সার্ভিস চার্জ হিসেবে ধর্তব্য হবে।

এ কারণে উক্ত কার্ড জায়েজ কাজে ব্যবহার করা জায়েজ আছে। এর দ্বারা ক্রয় বিক্রয় করা জায়েজ হবে।  [ফাতাওয়া উসমানী-৩/৩৫৪]