মাসাইল
১০০%
জুতা পরিধান করে জানাযার নামায পড়া
প্রশ্ন
জুতা পরিধান করে জানাযার নামায পড়া জায়েয আছে? পা থেকে জুতা খুলে তার উপর পা রেখে দাঁড়ানো যায় কিনা?
উত্তর
জুতা যদি পাক হয় তাহলে তা পরিধান করে নামায পড়া জায়েয। আর যদি পাক না হয় তাহলে তা পরিধান করা কিংবা খুলে তার উপর পা রাখা কোনটাই জায়েয নেই। আর যদি উপরি অংশ পাক হয় কিন্তু নীচের দিকে নাপাকি থাকে তাহলে তার উপর পা রাখা যাবে। (ঐ-৩-১৬০)