লাহনে জলীর সংজ্ঞা ও হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

লাহনে জলী কাকে বলে? নামাযে কিরা‘আত লাহনে জলী পড়লে নামায শুদ্ধ হবে কি? জনৈক ইমাম সাহেব বললেন, তিন আয়াত কিরা‘আত সহীহভাবে পড়লে, এর পরে ভুল হলেও নামায শুদ্ধ হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে- তিন আয়াতের পর কোন আয়াতের অর্থ সম্পূর্ণ বিপরীত হলেও কি নামায সহীহ হবে?

উত্তর

লাহনে জলী অর্থ বড়-ভুল যার দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়। আয়াতের অর্থ বাতিল হয়, সেরূপ ভুলের দ্বারা কোন কোন ক্ষেত্রে নামায বাতিল হয়ে যাবে, যদিও সেরূপ ভুল তিন আয়াতের পরে হোক না কেন। সুতরাং জনৈক ইমাম সাহেব যে কথা বলেছেন, তা সহীহ নয়। তবে লাহনে খফী (সাধারণ ভুল) যার দ্বারা অর্থ পরিবর্তন হয় না, তার দ্বারা নামায বাতিল হবে না। [প্রমাণ: ফাতাওয়া রহীমিয়া ৪:৩০৮ # জামালুল কুরআন পৃ: ৪]

লাহনে জলীর সংজ্ঞা ও হুকুম | ইসলামী যিন্দেগী