প্রভিডেন্ট ফান্ডের টাকা

মুফতী মনসূরুল হক সাহেব১২ আগস্ট, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা বৈধ কি-না?

উত্তর

শরী‘আতে সুদের নির্দিষ্ট সংজ্ঞা বর্ণিত আছে। সেই সংজ্ঞা হিসেবে প্রভিডেন্ট ফান্ডের টাকা সুদের আওতায় পড়ে না। উক্ত বর্ধিত টাকাকে পুরষ্কার বলা হয়। তা গ্রহণ করতে কোন দোষ নেই। উল্লেখ যে, সুদের সংজ্ঞার আওতায় যত লেন-দেন শামিল হবে, তা সবই সুদের মধ্যে পরিগণিত হবে। যদিও আমাদের পরিভাষায় সেটাকে সুদ বলা না হয়। যেমন, ঋণদাতার জন্য বন্ধকের জমিতে ফসল লাগিয়ে তা নিজের ভোগ করা সম্পূর্ণ হারাম ও সুদের মধ্যে শামিল। অথচ আমাদের দেশে এটাকে সুদ বলা হয় না।

আর যে সমস্ত লেন-দেন সুদের ঐ সংজ্ঞার মধ্যে পড়ে না, সেগুলো সুদ বা হারাম হবে না। যদিও আমাদের পরিভাষায় সেগুলোকে সুদ নাম দেয়া হোক। যেমন- সরকারী প্রভিডেন্ট ফান্ডে বর্ধিত অর্থ সুদের আওতায় পড়ে না। তাই তার অর্থ বৈধ। (প্রমাণঃ জাদীদ ফিকহী মাসাইল ১:২১৫ #ফাতাওয়া রাহীমিয়া ৫:১৪৭ #আহসানুল ফাতাওয়া ৪:২৬০)

প্রভিডেন্ট ফান্ডের টাকা | ইসলামী যিন্দেগী