সেন্ট ব্যবহার করা
প্রশ্ন
(ক) বর্তমান বাজারে যে সমস্ত সেন্ট পাওয়া যায়, তা ব্যবহার করা ঠিক-না?
(খ) স্নো, ক্রীম ইত্যাদি ব্যবহার করা ঠিক কি-না?
উত্তর
বর্তমান বাজারে প্রাপ্ত সেন্টে এ্যালকোল ব্যবহার হয়ে থাকে। দামী এ্যালকোহল রাসায়নিক প্রক্রিয়ায় আঙ্গুরের শরাব থেকে বের করা হয়। যার ব্যবহার সম্পূর্ণ হারাম। আঙ্গুর বা মুনাক্কা ছাড়া অন্য কোন বস্তুর রস থেকে বের করা এ্যালকোহল মিশ্রিত সেন্ট জামা-কাপড়ে ব্যবহার করা হালাল জিনিষ হারাম হয় না। তাই যতক্ষন পর্যন্ত নিশ্চিতভাবে না জানা যায় যে, কোন ধরনের এ্যালকোহল মিশানো হয়েছে, ততক্ষন কোন সেন্টকে হারাম বলা যাবে না।
সুতরাং, কোন সেন্টের মধ্যে কোন প্রকার এ্যালকোহল ব্যবহৃত হয়েছে, তা ঠিকভাবে জানা না থাকায় তাকে হারাম বলা যায় না। তবে সতর্কতা স্বরূপ সেন্ট ব্যবহার না করা উচিত এবং সেন্ট ব্যবহার করে নামায পড়া বাঞ্ছনীয় নয়। খোশবুর জন্য আতর ব্যবহার করা যেতে পারে। [ফাতাওয়ায়ে রহীমিয়া ৬:২৭৭; ফাতাওয়ায়ে মাহমূদিয়া ৫:১৮৩; জাদীদ ফিকহী মাসাইল ১: ৩৮]
(খ) আমাদের জানা মতে, প্রচলিত ক্রীম সাধারণতঃ হারাম কোন জিনিষের সংমিশ্রন থাকে না। তাই তা ব্যবহার কোন অসুবিধা নেই। তবে বিদেশী ক্রীম এই সম্ভাবনা থাকে বিধায় তা ব্যবহার না করা ভাল।